১৫/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাইমচরে ১২ লক্ষ চিংড়ি রেনু জব্দ:ডাকাতিয়া নদীতে অবমুক্ত

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।যদিও কাউকে আটক করতে পারেনি আভিজানিক ঐ দলটি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরভৈরবী গরম বাজার এলাকা হতে এক অভিযানে এই রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খুলনা ও সাতক্ষিরায় পাচারের উদ্দেশ্যে এসব রেনু পোনা ধরেছিলো দুষ্কৃতিকারী জেলেরা।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু জেলে বছরের এই সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুদ করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে পোনা জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেনুগুলোর চালান করে। যাদেরকে আইনের আওতায় আনতে তথ্য সংগ্রহ চলছে।

অভিযানে কোস্টগার্ডের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, আমি নিজে উপস্থিত থেকে রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করি।

পড়ুন: বছর ব্যবধানে রোজার বাজারে স্বস্তি-অস্বস্তি দুই-ই আছে

দেখুন: খরচ ছাড়া গলদা চিংড়ি চাষে সফলতা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন