১৭/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় উঠানে ধান শুকানোকে নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ছুরিকাঘাতে ভসুজন কবির (৩২) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির (৩২) উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামের খোকন ফকিরের ছেলে।

বিজ্ঞাপন


ঘটনা সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে জাজিয়া গ্রামের নিহত সুজন ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজন ফকির মারা যায়। ঘাতক শাওন ফকিরকে আটক করতে অভিযান চলছে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন