০২/০৩/২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধান কাটতে গিয়ে নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে।

মৃত গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গোলাপকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বজ্রপাতে গোলাপ মিয়া নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, লাশ দাপন কাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মহান মে দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া শোভাযাত্রা ও আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন