১৭/০২/২০২৬, ১৭:২৯ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিজস্ব অর্থায়নে চরফ্যাশনে রাস্তা সংস্কার করলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়াজপুর ইউনিয়ন শাখার নিজস্ব অর্থায়নে ও এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা সংস্কার ও মেরামত করেছেন।
২ মে (শুক্রবার) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ভোলা-৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি মানবিক বাংলাদেশ চায় যেখানে সকলেই ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবে। তিনি এলাকার উন্নয়নের সকলের অংশগ্রহণের উদাত্ত আহবান জানান। তিনি আরো বলেন, পারস্পরিক কাদাঁ ছোড়াছুড়ি বন্ধ করে সত্যিকার অর্থেই মানবিক বাংলাদেশ গড়ে তুলি, যাতে করে পারস্পরিক কোন ভেদাভেদ না থাকে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়ন সভাপতি মাও. জোবায়ের হোসেন, উপজেলা যুব বিভাগের সদস্য আল আমিন শাহরিয়ার ও মুসা কালিমুল্লা, ইব্রাহিম খলিল।
এওয়াজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মাও. আব্দুল হাই, এওয়াজপুর ২নং ওয়ার্ড সভাপতি মাস্টার মো. জামাল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্বাস উদ্দীনসহ ৬ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন কর্মীরা এই কাজে অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন