চুয়াডাঙ্গায় তরুণদের নেতৃত্বে জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্প। শনিবার (৩ মে) দুপুরে পাইওনিয়ার লার্নিং ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। স্থানীয়ভাবে বাস্তবায়নে আছে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগে প্রকল্পটির কার্যক্রম চলবে।

চুয়াডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের যাত্রা
প্রকল্পটির লক্ষ্য সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ-সমতা প্রতিষ্ঠা ও নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন।
অনুষ্ঠানে ৩০ তরুণ-তরুণীর অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অঞ্জন সাহা আবির, হুসাইন মোহাম্মদ আসিফ, পলক, জুয়েল প্রমুখ। বক্তারা বলেন, এ প্রকল্প তরুণদের সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।
পড়ুন: চুয়াডাঙ্গায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ
দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ |
এস


