বিজ্ঞাপন

পুরানা পল্টনের বহুতল ভবনে আগুন, ৭ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা করে রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন নিশ্চিত করেন।



তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মিনিট দশেক সময়ের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা বলছেন, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে জানিয়ে তারা জানান, সন্ধ্যা ৬টায় একবার শর্টসার্কিটের ঘটনা ঘটে। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানেই আগুনের ঘটনা ঘটে। ছাদে কারখানার টিন থাকায় আগুন নেভাতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশের মসজিদের থেকে পানি নেয়া হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস বলছে ৭ ইউনিটের কাজে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। 

পড়ুন : ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন