১২/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাবির সাবেক উপাচার্য, প্রক্টর ও আ.লীগের নেতাদের নামে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আখতারুজ্জামান, প্রক্টর মাকসুদ কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ১১ জনের নাম উল্লেখ করে ৫০১ জনের নামে মামলা করা হয়েছে।

রোববার (৪ মে) রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মামলার অন্য আসামিরা হলেন: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি সাকিব হাসান সুইম, সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়।

মামলার বাদি রাশেদ খান জানান, কোটা সংস্কার আন্দোলন-২০১৮ সালে ঢাবি উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় সেসময়কার মিথ্যা মামলার ভুক্তভোগী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে উপরিউক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়।

আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেন রাশেদ খান।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক মন্ত্রী রমেশ চন্দ্রের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন