চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বনলতা এক্সপ্রেসটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। রাজশাহী রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়। ঘটনার সময় ট্রেনটিতে ইঞ্জিনসহ মোট তিনটি বগি ছিল।
ঘটনাস্থলে থাকা যাত্রী মনি মিয়া বলেন, ‘‘ট্রেনটি স্টেশনের কাছে পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দ হয়। পরে দেখি একটি বগির চাকা ভেঙে গেছে।’’ এরপর যাত্রীরা বগি থেকে নেমে যান এবং রেলওয়ের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগিটি উদ্ধারের আগ পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজে ব্যস্ত রয়েছে।
পড়ুন: রাজশাহীতে মদপানে দুই জনের মৃত্যু
দেখুন: রাজশাহীতে এবার রেকর্ড আম উৎপাদনের আশা
ইম/


