বিজ্ঞাপন

ঝিনাইদহে ২ ঘন্টার কর্মবিরতীতে গেলেন বিচার বিভাগীয় কর্মচারীরা

ঢাকার কেন্দ্রঘোষিত ২দফা দাবিতে দু-ঘন্টার কর্মবিরতীতে গেলেন ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা।এ উপলক্ষে সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতী যায় জেলা আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি ইমাদ উদ্দিন,সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা,সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার সহ সংশ্লিষ্টরা।

সে সময় বক্তারা দুই দফা দাবি তুলে ধরে বলেন,আমাদের দুটি ন্যায্য দাবি প্রথমত আমাদের বিচার বিভাগীয় কর্মচারিদের সহায়ক কর্মচারি হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ষষ্ঠ স্কেলের পরবর্তী ৭ম থেকে ১২তম বেতন স্কেলে উন্নিত করন করা ও দ্বিতীয়ত ব্লক পদ গুলো বিলুপ্ত করে যোগ্যতা ও জেষ্ঠ্যত্বের ভিত্তিতে নতুন পদ সৃজন করা।

একই সাথে বক্তারা আরো বলেন,আমরা দীর্ঘদিন ধরে একই পদে চাকুরী করে আসছি তবে এখনও কোনো পদোন্নতি হয়নি।তাই বর্তমান অর্ন্তবতী সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিলে আমরা আমাদের যথাযোগ্য মর্যাদা পাবো।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেখুন: ৪ কেজি ওজনের পেঁয়াজু বিক্রি করে ভাইরাল 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন