১০/০২/২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাদি কাপড়ে জিআই স্বীকৃতি, কুমিল্লা জুড়ে উৎসবের আমেজ

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় অবশেষে পেল জিআই পণ্যের স্বীকৃতি। শতবর্ষী এই শিল্পকে ঘিরে জেলার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। ব্যবসায়ী থেকে কারিগর সবাই মনে করছেন, এই স্বীকৃতি খাদি শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিজ্ঞাপন

শতবর্ষী ঐতিহ্যের প্রতীক কুমিল্লার খাদি কাপড় পেয়েছে ভৌগোলিক স্বীকৃতি। এই স্বীকৃতি অর্জনে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের রেশ। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী, কারিগর ও সংশ্লিষ্টরা। অবশেষে স্বপ্নের বাস্তবায়নে গর্বিত ও আনন্দিত কুমিল্লাবাসী। 

শৈল্পিকতা ও আধুনিকতার মিশেলে কুমিল্লার খাদি এখন দেশ-বিদেশে সমাদৃত। জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতা সবাই। এই স্বীকৃতিতে খাদি শিল্পের প্রসার আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

জিআই স্বীকৃতিকে স্থায়ী করতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত ও কারিগরি সহায়তায় সরকারের এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের।

জিআই স্বীকৃতির মাধ্যমে সেই শতবর্ষী ঐতিহ্য পেয়েছে নতুন পরিচয়, নতুন গৌরব।

পড়ুন: নানান চক্রান্ত করে দেশের মানুষকে নির্যাতন করেছিলো শেখ হাসিনা- কুমিল্লায় কর্ণেল অব. আজিম

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন