১৭/০২/২০২৬, ১৯:১৪ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে প্রাথমিক শিক্ষা অফিসারের বদলি বাতিল করণে স্মারকলিপি

ভোলার চরফ্যাশন উপজেলার সদ্য প্রাথমিক শিক্ষা অফিসার পদে বদলীকৃত শিক্ষা অফিসার (চ:দা:) মোঃ মিজানুর রহমান এর বদলীর আদেশ বাতিল করণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট স্মারক লিপি দিয়েছেন চরফ্যাশন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

বিজ্ঞাপন

৬মে চরফ্যাশন উপজেলার প্রাথমিক শিক্ষকদের পক্ষে শিবারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিনহাজ উদ্দিন, মধ্য উত্তর মাদ্রাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হাই, মধ্য উত্তর ফ্যাশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হাই, মুখারবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম ভূইয়া,

গফুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুর রহমান স্বাক্ষরিত স্মারক লিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট প্রদান করা হয়।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, গত ৫ মে,২০২৫ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে মুহাঃ তাশেম উদ্দিন (চঃদাঃ) এর স্থলে মোঃ মিজানুর রহমানকে (চ:দা:) বদলীর আদেশ প্রদান করা হয়।

জানা যায়, মোঃ মিজানুর রহমান এর আগেও ২০১৮ সালে এই উপজেলায় ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পদে দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা কালীন সময়ে শিক্ষকদের মধ্যে বিভাজন, বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের থেকে টাকা হাতিয়ে নেয়া, শিক্ষকদের প্রতিটি কাজেই একটি নির্ধারিত হারে টাকা গ্রহন সহ নানাবিধ অনিয়মের সাথে মিজানুর রহমানের জড়িত থাকার অভিযোগ উঠেছিলো । বিষয়টি নিয়ে সে সময়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল বিধায় তিনি দ্রুত বদলী হয়ে অন্যত্র চলে যান। স্মারক লিপিতে মোঃ মিজানুর রহমানকে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদাঃ) সদ্য বদলীর আদেশ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

পড়ুন: ভোলায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

দেখুন: ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দফা দাবি, ইন্ট্রাকোর গাড়ি আটকে দিলো ছাত্র জনতা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন