বিজ্ঞাপন

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৪) এবং কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারেক আলী ওরফে সোহাগ (৩০)। আহতরা হলেন—হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২৮) এবং উপজেলা পল্লী ব্যাংকের মাঠ সহকারী আমজাদ হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠ সংলগ্ন এলাকায় একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে আসা তারেক ও সোহাগের সংঘর্ষ হলে পেছনে থাকা আমজাদ হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারেক আলীর মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

দেখুন: মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন