22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, আসন শূন্য ৭৭৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন বিভাগে মোট ৭৭৩টি আসন শূন্য রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছেলেদের জন্য ৩৯৯টি এবং মেয়েদের জন্য ২৭৪টি আসন এখনও খালি রয়েছে।

জানা যায়, সবচেয়ে বেশি সংখ্যক আসন ফাঁকা রয়েছে ‘এ’ ইউনিটে। এই ইউনিটে বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ অন্তর্ভুক্ত। ‘এ’ ইউনিটে ছেলেদের জন্য ৯৮টি এবং মেয়েদের জন্য ৮৫টি আসন খালি পড়ে আছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, অনেক শিক্ষার্থী একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের পছন্দের তালিকায় থাকা প্রথম দিকের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও অনেকে ভর্তি হননি। এছাড়াও কিছু শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে ভর্তির আগ্রহ না থাকায় তাদের বরাদ্দকৃত আসন ছেড়ে দিয়েছেন। মেধাতালিকার একেবারে শেষ দিকের কিছু শিক্ষার্থী হয়ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, খুব শীঘ্রই অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে। তবে, কোন ইউনিটে কতজন শিক্ষার্থীকে ডাকা হবে এবং ভর্তির শেষ তারিখ কবে, তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিতভাবে জানানো হবে। আশা করা যায়, দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে অধিকাংশ ফাঁকা আসন পূরণ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় ধাপে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা আগামী ৮ মে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://www.ju-admission.org) তে প্রকাশ করা হবে।

পড়ুন: ফাজিল স্নাতকে ভর্তির সময় বাড়াল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

দেখুন: প্রেম করায় তরুণ-তরুণীকে মে-রে কুমির ভর্তি নদীতে ফেলে দিল পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন