বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাজ্য

ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। এ বিষয়ে ভারত ও পাকিস্তান উভয়কেই সমর্থন দিতে রাজি বলে জানান যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস। বুধবার (৭ মে) ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

রেনল্ডস বিবিসি রেডিওকে বলেন, ‘আমাদের বার্তা হবে যে আমরা উভয় দেশের বন্ধু, অংশীদার। আমরা উভয় দেশকে সমর্থন করতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ, উত্তেজনা হ্রাস এবং এটি সমর্থন করার জন্য আমরা যা কিছু করতে পারি তাতে উভয় দেশেরই সমর্থন আছে। আমরা তাদের সাথে আছি এবং উত্তেজনা কমাতে প্রস্তুত।’

বুধবার ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারত। এতে ২৬ জন নিহত হয়েছেন। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এই হামলায় অন্তত ১০ জন নিহত হন।

এদিকে ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছে তারা।

ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন: কাশ্মির সীমান্তে আবার গোলাগুলি, ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে

দেখুন: উ/ত্ত/প্ত কাশ্মীর: আলোচনায় ভারত-পাকিস্তান যু/দ্ধ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন