বিজ্ঞাপন

মাকে সংবর্ধনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সময় মঙ্গলবার (৬ মে) সংবর্ধনা জানানো সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসেন। মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান খালেদা জিয়াকে। তাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিজ্ঞাপন

পড়ুন: অল্প কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে চলে আসবেন : ডা. এ জেড এম জাহিদ

দেখুন: তারেক রহমান প্রধানমন্ত্রী, ড. ইউনূস রাষ্ট্রপতি? রাজনীতিতে নতুন মেরুকরণ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন