বিজ্ঞাপন

বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে: জয়শঙ্কর

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির এবং পাঞ্জাব প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে এক লাইনের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিশ্বকে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে।”

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতীয় সেনবাহিনীর পক্ষ থেকে এই সেনা অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’।

হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন: কাশ্মিরে হামলার নিন্দা পুতিনের, ফোনে মোদিকে জানালেন ভারত সফরের কথা

দেখুন: ভারত হা/ম/লা করবেই, প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন