28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরী থেকে পলাশ সাহা নামের এক র‍্যাব সদস্যের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা নামের এক র‍্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

র‍্যাব জানায়, সাড়ে ১০ টায় র‍্যাব-৭ চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে তিনি অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। তার কিছুকাল পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। সেই সময় তার নিজ ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এনএ/

দেখুন: চট্টগ্রামে ওয়াসার পানির সংকট, লবণাক্ততায় ক্ষুব্ধ নগরবাসী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন