১৭/০২/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান এর প্রহসনমূলক বদলী অবিলম্বে প্রত্যাহারের দাবীতে  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন কৃষক-কৃষানীবৃন্দ।

বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কার্যালয়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলার প্রায় শতাধিক কৃষক কৃষানী অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন মরিচবুনিয়া ইউনিয়ন তেল জাতীয় ফসল গ্রুপের সভাপতি মো: নুরে আলম সিদ্দিকী, জৈনকাঠি পুষ্টি ফসল উৎপাদন গ্রুপের সভাপতি নুরুজ্জামান, ৫ নং কমলাপুর ইউনিয়ের নিরাপদ খাদ্য ও পুষ্টি কৃষক ও কৃষাণী গ্রুপের সভাপতি মশিউর রহমান ইসা, ক্লাইমেট ফার্ম হাউজের সেক্রেটারি নজরুল মোল্লা, লোহালিয়া ইউনিয়ন খাদ্য পুষ্টি কৃষক ও কৃষাণী গ্রুপের সাধারন সম্পাদক মোসাঃ মেরি আক্তার সহ অন্যান্য কৃষকবৃন্দ।

বক্তারা বলেন,  কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান একজন ভালো মানুষ। তার মাধ্যমে সদর উপজেলার সকল কৃষকেরা উপকৃত হয়েছে। সে কৃষকদের সাথে বন্ধু সুলভ আচারন করেছেন এবং নিয়মিত সার, বীজ ও পরামর্শ প্রদান করেছেন। তিনি একজন একজন কৃষি বান্ধব কর্মকর্তা। কিন্ত কিছু অসাধু সার ডিলার তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তাকে বদলী করিয়েছে। সদর উপজেলার কৃষকদের উন্নয়নে এ রকম কৃষি অফিসার দরকার। মোস্তাফিজুর রহমান অসৎ সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায়। এ সকল অসাধু সার ডিলাররা তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নির্ধারিত সময়ের পূর্বেই বদলী করিয়েছে। তাই অবিলম্বে তারা এ প্রহসনমূলক বদলী আদেশ প্রত্যাহারের দাবী জানান।

পরে তারা জেলা প্রশাসকের কাছে কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান এর বদলী প্রত্যাহারের দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন: পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৫ দিন পর এক যুবকের লাশ উদ্ধার

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন