বিজ্ঞাপন

‘আমরা বদলা নেব’ জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।” খবর: বিবিসির।

জাতির উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, ‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন…একটি দেশ যারা তাদের মাতৃভূমির জন্য লড়াই করতে জানে।’

ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের প্রতি আমাদের জবাব’। তবে জেট বিমান ভূপাতিত করার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ২৬ জন নিহতের তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী। পরে অবশ্য হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। যদিও ভারতের দাবি, তাদের হামলায় ৭০ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই হামলায় তাছাড়া ভারতের এ হামলায় বাড়িঘরের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, পাকিস্তান দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে তারা। তাছাড়া, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের কাশ্মীরে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানে নিহত বেড়ে ৭০, ভারতে ১৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন