বিজ্ঞাপন

ঝিনাইদহে গভীর রাতে ব্যাটারির দোকানে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের ম্যাক্সি সুপার মার্কেট এলাকায় ‘রাজকুমার ব্যাটারি হাউজে’ এ চুরি সংঘটিত হয়।

বিজ্ঞাপন

দোকান মালিক রাজকুমার দাস জানান, রাতের আঁধারে দোকানের উপরের টিনের সেড খুলে ভেতরে প্রবেশ করে চোর চক্র। তারা দোকান থেকে নগদ ৪ হাজার টাকা ও বিভিন্ন ব্যাটারি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। এব্যাপারে প্রয়োজনী আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে সাদা পোশাকে পুলিশের হামলা ও নিরীহ মানুষের নামে মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন