২৫/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

তার বিরুদ্ধে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করার একাধিক মামলা। স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে সবচেয়ে বেশি নির্যাতন করেছে হাবিব হাসান ও তার পরিবারের পালিত ক্যাডার বাহিনী।

নাদিম মাহমুদ ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই ও মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি উত্তরা ৫ নং সেক্টরের নিজের বাড়িতে বসবাস করতেন।

বিজ্ঞাপন

৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নাদিম বসুন্ধরায় আত্মগোপন করেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ইতি মধ্যে ফ্যাসিস হাসিনার দোসর ব্যারিস্টার তুরিন আফরোজ সহ আওয়ামী লীগের বড় বড় দোসরদের গ্রেফতার করে স্থানীয় জনগণের আস্থা ও সুনাম অর্জন করছে।

গতকাল বুধবার রাত ১২.১৫ মিনিটের সময় নাদিম মাহমুদকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, তাকে আদালতে চালান দেওয়া হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, নাদিম মাহমুদকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ওসি হাফিজ নাগরিক টেলিভিশনকে বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে নাদিমকে গ্রেফতারের অভিযানটি পরিচালনা করেন।

পড়ুন : উত্তরায় নকশাবহির্ভূত ৫ ভবনের বাড়তি অংশ ভাঙল রাজউক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন