২০/০২/২০২৬, ০:৩২ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগ

রাঙামাটির লংগদু উপজেলায় পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার গুলসাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, অভিযুক্ত নুরুল ইসলাম (৫৫) উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ৩ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে। নুরুল ইসলামের সোনারগাঁও এলাকায় একটি মুদি দোকান রয়েছে।

ভিকটিম শিশুর পিতা জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে মেয়েকে বিস্কুুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে আসতে দেরি করেছে কেন জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি। পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের সেলোয়ার ভেজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে জানায়, দোকানদার নুরুল ইসলাম চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে।

স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি, আমাদের সঙ্গে তেমন কিছু বলেনি। তবে সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, তারা বিষয়টি দেখেছেন ধর্ষণের আলামত মিলেছে।

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে। এরপর ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।

এনএ/

দেখুন: রাঙ্গামাটিতে বিজু বৈসু সাংগ্রাই সংস্কৃতি মেলা চলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন