আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি অদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে তৈরি হচ্ছে মঞ্চ। জামায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চ তৈরির কাজ চলছে।
শুক্রবার (৯ মে) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির চলমান অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাসনাত।
এদিকে নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। এরইমধ্যে ১১ ঘণ্টা পেরিয়ে গেছে।
পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ শুক্রবার
দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ
এস


