২৫/০২/২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন স্থাপনা, শহরের ব্যাস্ততম এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা ছাত্রদল ও তার অঙ্গ সংগঠন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (০৯ মে) দুপুরের পরে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে ছাত্রদল কর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। এরপর বিভিন্ন দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পৌরশহরের শহীদ মিনার, কলেজ মোড়, উপজেলা মোড়, ব্যস্ততম সড়ক কালীবাড়ী মোড়, তেরীবাজার মোড় সহ বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আলমগীর হোসেন মারুফ, হেলাল উদ্দীন, সানি ঢালী, রুবেল মিয়া, আরিফ, সৈকত, মামুন, শাহীন প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, আমার নেতা, তারুণ্যের আইকন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের নির্দেশে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা ছাত্রদল একটি সুন্দর পরিচ্ছন্ন শহর প্রত্যাশা করি। আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর দুর্গাপুর পৌরশহর গড়ে উঠবে। ভবিষ্যতেও এ কর্মসুচী অব্যাহত থাকবে।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ বলেন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। সমাজের সকল ভালো কাজে ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহণ সবসময়ই অব্যাহত থাকবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবার কথা জানান তিনি।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন