১০/০২/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতের হামলার জবাবে পাকিস্তানের ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা প্রতিশোধ নিতে শনিবার (১০ মে) ভোরে ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর তথ্য সেল আইএসপিআর এবং রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা

বিজ্ঞাপন

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পাঠানকোট ও উধমপুরসহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় পাকিস্তান তাদের নিজস্ব ফতেহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ভারতের পাঞ্জাবের বিয়াস এলাকায় একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুদামেও হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর পরপরই সংশ্লিষ্ট এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালায়। ভারত অভিযানে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি—নূর খান, মুরিদ এবং শুরকোট—কে লক্ষ্যবস্তু করেছিল বলে জানায় ইসলামাবাদ। পাকিস্তান দাবি করেছে, বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত এ হামলা চালিয়েছে, তবে ঘাঁটিগুলোর বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসীরা ২২ এপ্রিল পেহেলগামে হামলা চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করে। এ ঘটনার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। এরই জের ধরে সীমান্তে প্রতিনিয়ত গোলাগুলি চলছিল।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, শনিবার চালানো পাল্টা হামলায় ভারতের বেশ কিছু যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ইসরায়েলের তৈরি ভারতের ২৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং লাহোরে একটি রাডার ধ্বংস হয়েছে। তারা আরও জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের আকাশে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। ফিরোজপুরে এক হামলায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

বর্তমানে পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং ভারতের ৩২টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পড়ুন: পাকিস্তানের তিন ঘাঁটিতে একযোগে ভারতের মিসাইল হামলা

দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন