অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম ১০ মে রাতে তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ৭১-এর প্রশ্ন মীমাংসার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এবং পাকিস্তানপন্থা বাদ দিয়ে রাজনীতি করতে হবে। এছাড়া, মুজিববাদী বামদের দেশবিরোধী চক্রান্ত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
মাহফুজ আলম তাঁর পোস্টে উল্লেখ করেন যে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে এবং যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। তিনি বলেন, “৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।” তিনি আরও বলেন, “জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।”
মুজিববাদী বামদের বিরুদ্ধে তাঁর সমালোচনায় মাহফুজ আলম বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসব বি টিম শিগগিরই পরাজিত হবে। অন্য কারও কাঁধে ভর করে লাভ নেই।”
পড়ুন: গাজায় বোমা হামলা অব্যাহত, প্রাণ হারিয়েছে আরও ৫২ জন
দেখুন: হু/থি কারা, কেন হা/ম/লা শুরু করলেন ট্রাম্প?
ইম/


