০২/০৩/২০২৬, ১৪:২১ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৪:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাড়ি দখলকে কেন্দ্র করে নেত্রকোনায় সংঘর্ষের ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাউদপাড়া এলাকায় বাড়ি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রোয়াইলবাড়ি আমতলা গ্রামের আলম (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহতদের মধে কয়েকজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. সিরাজুল ইসলামের দুই ছেলে আনোয়ার ইসলাম রিয়াদ (৩৫) ও নুরুল ইসলাম জনি (২৫) এবং নুরুল ইসলামের স্ত্রী সৈয়দা স্মৃতি আক্তার (২৪)। তারা সকলেই উপজেলার সাউদপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার (১১ মে) গ্রেফতারকৃত তিনজনকেই দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানান থানার ওসি মো. মিজানুর রহমান।

এরআগে গত শনিবার আহতদের মধ্যে বাড়ির মালিক দাবি করার পক্ষে নাইম বিল্লাহ নামের ব্যক্তি থানায় আট জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি মামলা আকারে রুজুর হবার পরপরই ওই দিন রাত ১১টার দিকের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ মামলায় এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন- মো. সিরাজুল ইসলাম (৬০), তার স্ত্রী ফুলেজছা খাতুন (৫৫), তাদের ছোট দুই ছেলে মো. রানা মিয়া (৩০) ও রনি মিয়া (২২) এবং আনোয়ার ইসলাম রিয়াদের স্ত্রী মরিয়ম (৩০)।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আরো জানান, এজাহারনামীয় বাকি আসামিদেরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবারের (১০ মে) এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন