বিজ্ঞাপন

বিয়ের দাবিতে নেত্রকোনায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামের মিয়াপাড়ায় প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী প্রেমিকা। প্রেমিক নাঈম (১৬) একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রেমিকা (১৪) একই ইউনিয়নের টাঙ্গুয়া গ্রামের মেয়ে।

বিজ্ঞাপন

এ বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন।

বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে প্রেমিকা সরাসরি নাঈমের বাড়িতে এসে উপস্থিত হয়ে জানায়, নাঈমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। বিয়ে না হওয়া পর্যন্ত প্রেমিকা নাঈমের বাড়ি ত্যাগ করবে না বলেও সাফ জানিয়ে দেয়।

কিশোরী জানান, প্রায় এক বছর আগে আমার বড় বোনের বাড়িতে (মিয়াপাড়া) বেড়াতে গিয়ে নাঈমের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আমাদের মধ্যে মোবাইলে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ সকালে নাঈম নিজেই আমাকে বাড়িতে আসতে বলেছে। কিন্তু আমি এসে দেখি সে বাড়িতে নেই। তাই আমি এখানেই অবস্থান করছি, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়।

এ বিষয়ে নাঈমের মা আছমা আক্তার বলেন, আমি আমার ছেলের প্রেমের ব্যাপারে কিছুই জানি না। তবে ছেলে যদি রাজি থাকে এবং মেয়েটিকে পছন্দ করে। তাহলে আমাদের কোনো আপত্তি নেই।

ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সামাজিকভাবে আলোচনার ঝড় উঠেছে। কিশোর-কিশোরীদের প্রেম ও পারিবারিক নজরদারির অভাব নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

পড়ুন: বান্দরবানে ট্রাক উল্টে নিহত এক যুবক, ১২ জন আহত

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন