২৬/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শাহবাগে নয়, সংসদের মাধ্যমে সংস্কার করুন: ইঞ্জিনিয়ার শ্যামল

অন্তবর্তী সরকার একের সময় একেক কথা বলছেন। তারা শাহবাগ চত্বর থেকে আইন প্রণয়নের চেষ্টা করছেন। শাহবাগের সংস্কার বাদ দিয়ে আগারগাঁও যে আমাদের সংসদ আছে, সেই সংসদের মাধ্যমে সকল সংস্কার করতে আহবান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজিত সমাবেশে খালেদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্কারের কথা এখন বলা হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারকে বলবো, যত সংস্কার আছে, সকল সংস্কার উল্লেখিত আছে তারেক রহমানের ৩১ দফায়। তারপরেও যদি কোন সংস্কার আপনার মনে করেন করবেন সেটি করেন, তবে সেটি হল সঠিক নির্বাচনের সংস্কারের মাধ্যমে। সেই সংস্কার করে দ্রæত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। আগামী দিনে এই নির্বাচিত সরকার এসে সকল সংস্কার করবে।’

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যকরী সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, কবীর আহমদ ভূঁইয়া প্রমুখ।

এর আগে একটি আনন্দ মিছিল বের হয়। জেলা সদরসহ নয় উপজেলা থেকেই নেতা-কর্মী এ আয়োজনে অংশ নেন।

এনএ/

দেখুন: শাহবাগে ফের ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন