বিজ্ঞাপন

বান্দরবানে জীপগাড়ি খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত অন্তত ৩৫ জন

বান্দরবানে আলীকদমে যাত্রীবাহী জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৬ মে) সকালে আলীকদম সদর ইউনিয়নে কলাঝিড়ি এলাকায় দূর্ঘটনা শিকার হয়।

নিহত ও আহতরা সকলেই যুগেরাম কারবাড়ি গ্রামের বাসিন্দা ও তারা সকলেই ম্রো জনগোষ্ঠীর।

স্থানীয় ও পুলিশ জানায়, ৩৫ জনের অধিক যাত্রী নিয়ে পানবাজার থেকে যুগেরাম কারবাড়ি গ্রামে দিকে যাচ্ছিল গাড়িটি। এসময় কলাঝিড়ি এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। তবে আহতরা অধিকাংশ কোমলমতি শিশু বলে জানা গেছে।

আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির বলেন, যাত্রীদের নিয়ে এলাকায় দিকে যাওয়া সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক। আহতদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এনএ/

দেখুন: বান্দরবানে কেএনএফের ভয়ে গ্রামছাড়া আরও ১১ পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন