32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সমাবেশ ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহ্বানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৬ মে) জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিকেল ৫টায় জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে কমিটি গঠন করেছেন, তার মাধ্যমে আমরা তৃণমূলে সম্মেলন ও কাউন্সিলের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করেছি। এই নেতৃত্ব কোনো গোষ্ঠীর কাছে নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করে। আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, তাদেরকে আগামীতে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র‌্যালিতে বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মীর উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, খায়রুল বাশার, ওমর ফারুক লিটন, মীর ফারুক, সাবেক যুগ্ম সম্পাদক আঃ রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করতে চায় বিএনপি।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন