বিজ্ঞাপন

‘একাডেমিক ডিগ্রির চেয়ে দক্ষতা অর্জন জরুরি’

শুধু একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়, হাতে-কলমে দক্ষতা অর্জনই অধিক গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বিজ্ঞাপন

আজ শুক্রবার(১৬ মে) বিকেলে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে গিয়ে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূঁইয়া, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদির হোসেন শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

টিটিসির সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মনির হায়দার প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। শিক্ষার্থীরা এ সময় কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। মনির হায়দার আশ্বাস দেন, সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জেলার সার্বিক উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

মতবিনিময় সভায় টিটিসির বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: রামপালে নৌ পুলিশ ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন করলেন আইজিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন