বিজ্ঞাপন

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ১১৫

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজার গাজা উপত্যকায় ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অন্তত ২১৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখন পর্যন্ত ৫৩ হাজার ১১৯ জন নিহত এবং ১ লাখ ২০ হাজার ২১৪ জন আহতের ঘটনা ঘটিয়েছে। এদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাস ধরে চলা অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে।

তবে, বিরতি শেষ হওয়ার আগেই ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় চলমান অভিযানে গত দুই মাসে ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।

হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

এনএ/

দেখুন: হামাসের রকেট হামলা ঠেকাতে ব্যর্থ কেন ইসরাইল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন