বিজ্ঞাপন

মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কৃষক নিহত 

নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত। 

শনিবার (১৭ মে) সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিলে তাদের দগ্ধ লাশ দেখতে পাশ এলাকাবাসী। এরআগে গত শুক্রবার বিকাল ৩টার দিকে পেরির বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান  পাপ্পু ও তানজিদ।  বিকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। শনিবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

মোহনগঞ্জ থানার ওসি  মো. আমিনুল ইসলাম আজ শনিবার বেলা ১২টার দিকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ এখনো বিলে রয়েছে, উদ্ধারের প্রক্রিয়া চলছে। গতকাল দুপুরে তারা মাছ ধরতে বিলে যান। পরে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বিলে তাদের লাশ পাওয়া যায়।৷ তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার মোহনগঞ্জে নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন