বিজ্ঞাপন

বিডিএসের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

সরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মাইগ্রেশনের ফলে পূর্বে ভর্তিকৃত কিছু শিক্ষার্থী তাদের কলেজ পরিবর্তনের সুযোগ পাওয়ায়, সৃষ্ট শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে আরও ৪১ জন শিক্ষার্থীকে নতুন করে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিএস কোর্সে দ্বিতীয় দফায় মাইগ্রেশনের পর শূন্য হওয়া আসনে মেধা তালিকা ও শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে মোট ৪১ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ মে থেকে ২৬ মে’র মধ্যে নির্বাচিত কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যারা মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে স্থানান্তরিত হয়েছেন বা অপেক্ষমাণ তালিকা থেকে মনোনীত হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে তাদের উভয় প্রতিষ্ঠানে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। অর্থাৎ, তারা কোনো ডেন্টাল কলেজেই আর শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন না।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নিম্নোক্ত মূল দলিলপত্র জমা দিতে হবে :

বিজ্ঞাপন

১. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
২. এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র
৪. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও প্রশংসাপত্র
৫. স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র
৬. সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজ ছবি
৭. পার্বত্য এলাকার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে চিফ ও জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র এবং অ-উপজাতীয়দের ক্ষেত্রে সার্কেল চিফ অথবা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ
৮. অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের জন্য গোত্র প্রধান ও জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র

পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা, পুলিশের বাধা

দেখুন: মেডিকেলে চান্স পেলেন বেঁচে থাকার আশা ছেড়ে দেওয়া আফরিন

এস


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন