বিজ্ঞাপন

‘বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে’

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ হান্নান খান বলেন বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জনগণ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বাংলার মানুষ যখন সুফল পাবে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়কের ৩১ দফার বাস্তবায়ন হবে। ৩১ দফার লিফলেট নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনমত তৈরিতে সকল নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখা অপরিহার্য্য।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সভা-সমাবেশে প্রতিনিয়ত ৩১ দফার উপরই গুরুত্ব দিতে নির্দেশনা দিচ্ছেন। তিনি শনিবার সন্ধ্যায় নগরীর ২৭ নং ওয়ার্ডস্থ আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়, হাবুল বেপারী মোড়, মড়লপাড়া, দরগাপাড়া ও পাশ^বর্তী এলাকা সমূহে ধারাবাহিক কর্মসূচীর আওতায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লিফলেট বিতরনে অংশগ্রহণ করেন, বিএনপি নেতা কামাল চৌধুরী সামছু, শফিকুল ইসলাম শফিক, মোঃ আবুল কালাম, মোঃ জসিম, মোঃ অলিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন: সাম্য হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

দেখুন: ত্রিশালে দু’শ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন