চাঁদপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ তিন কিশোর অপরাধী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
আজ রবিবার (১৮ মে) রাতে এ তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
আটকৃত কিশোর অপরাধীরা হচ্ছে শহরের ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডের মৃত রুহুল আমিন ও জোহরা বেগমের ছেলে মেহেদী হাসান রাকিব(১৮), ৯নং ওয়ার্ডের উত্তর ইচুলীর মোঃ আলমগীর খান ও হালিমা বেগমের ছেলে মোঃ আসিফ(১৮) এবং ইসলামপুর গাছতলা দারুসসালাম এলাকার সেলিম শেখ ও শামছুন্নাহারের ছেলে শুভ শেখ(১৮)।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, দেশীয় অস্ত্র বের করে হিরোজম দেখানো এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়েছে। এই কিশোররা এতোটাই বেপরোয়া যে এদের হাতে পড়লে কেউই নিরাপদ নয়। তাই কিশোর অপরাধীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এনএ/


