সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে শংসয় সৃষ্টি হচ্ছে । অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ। এমনটাই বলছেন দলটির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়াও চট্টগ্রাম বন্দর বা করিডোর এবং বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সরকারের ম্যান্ডেট নাই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি কোন সাংঘর্ষিক পথ চায় না। শান্তিপুর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর চায়। নির্বাচন বিলম্ব হলে দেশের ক্ষতি হবে। মনে করছে দলটির দিলটি।
দেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের অনানুষ্ঠানিক কথা বলেন বিএনপির জেষ্ঠ্যে নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
ফ্যাসিস্টরা বিদায় নেবার পর দেশ গণতান্ত্রিক রুপে ফিরে যাবার কোন লক্ষণ নেই বলে মন্তব্য করেনে সিনিয়র এই নেতা। ঐকমত্যে পৌঁছানো সংস্কার বিষয়ে দ্রুত সমাধান সম্ভব। কিন্তু সরকার তা করছেনা। কাজেই মানুষের আস্থা হারাচ্ছে তারা বলেও মনে করেন তিনি।
করিডোর বা বিনিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে না জানিয়ে তারা কিভাবে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নীতি নির্ধারক। বিদেশী লোকজনকে গুরুত্বপুর্ণ জায়গায় বসানো নিয়েও শংঙ্কা প্রকাশ করেন তিনি।
নিজ দলে আওয়ামীলীগের লোকজনের সদস্য করার বিষয়ে পরিস্কার করেন বিএনপির এ সিনিয়র নেতা । বলেন কোন ফ্যাসিস্ট না হলে সমস্য কোথায়।
বিএনপির এ নেতা বলেন, নির্বাচন নিয়ে সরকার পতিত ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। এ থেকে সরে এসে সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি।
এনএ/


