দিন যত যাচ্ছে ততই ঘোলাটে হচ্ছে শেয়ারবাজার। পুঁজি হারিয়ে অবশেষে রাস্তায় কফিন মিছিল করেছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে আস্থা ফেরাতে সরকারও চালাচ্ছে আপ্রাণ চেষ্টা।
শেয়ারবাজারের বর্তমান অবস্থায় কাজ করছে না কোন বিশ্লেষণ। বিনিয়োগকারীরাও রাস্তায় নামতে নামতে ক্লান্ত। তবুও নেই আশার আলো।
এদিকে পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে স্টেকহোল্ডারদের সঙ্গে বারংবার বৈঠক করছে সরকার। শনিবার স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নেয়া হয়েছে বেশকিছু সিদ্ধান্ত। এছাড়া পুঁজিবাজারের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রোববার এসেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে।
নতুন পদক্ষেপে গতিশীলতা ফিরবে পুঁজিবাজারে। আস্থাও থাকবে মজবুত-জানালেন মুখপাত্র।
বিনিয়োগকারীরা করছেন কফিন মিছিল, পুঁজিবাজারের দিচ্ছেন জানাজা। সরকারও বিনিয়োগকারীদের বাঁচাতে করছেন একের পর এক বৈঠক।
এনএ/


