বিজ্ঞাপন

শৈলকুপায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর। রোববার বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের সমর্থক সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম ও মাহবুব হোসেন শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক।

আজ রবিবার (১৮ মে) সকালে নজরুল ইসলাম ও মাহবুবের মধ্যে জমি নিয়ে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানা ওসি মাছুম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে । গ্রামের অবস্থা এখন শান্ত রয়েছে । এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি । কোন মামলাও হয়নি । তবে বেশ কয়েকজন আহত হয়েছে । কয়েকটি বাড়ী ভাংচুর হয়েছে।

এনএ/

দেখুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নয়া পল্টন রণক্ষেত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন