বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে তার সমর্থকেরা আজ সোমবার (১৯ মে) নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।
গতকাল রোববার (১৮ মে) দুপুরে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান।
ইশরাকের সমর্থরা জানান, আজ বেলা ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি শুরু হবে, চলবে বেলা ৩টা পর্যন্ত।
এদিকে বুধবার (১৪ মে) থেকে টানা অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের কার্যক্রম এমনিতেই স্থবির হয়ে আছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এর পরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।
পড়ুন: ইশরাকের শপথ কেন হচ্ছে না, তা জানাল স্থানীয় সরকার বিভাগ
দেখুন: ডেঙ্গু পরিস্থিতির জন্য দুই মেয়রকে দুষলেন ইশরাক
এস


