বিজ্ঞাপন

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রকি নামে ১২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮) রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশু রকি উপজেলার চারিগাঁও পাড়া গ্রামের অটো রিকশাচালক কামাল মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন ব্যাটারি চালিত আটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসেন চালক কামাল মিয়া। পরে তিনি ব্যাটারি চালিত অটো রিকশা চার্জ দিতে বৈদ্যুতিক সংযোগ দেন। এসময় শিশু রকি আটোরিকশার বডি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

শিশু রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেত্রকোনায় বিএনপি নেতা বাবুল চেয়ারম্যানকে কারণ দর্শাতে নোটিশ

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন