২৮/০২/২০২৬, ১৭:৪৮ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৭:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনদোকান ঘর নিয়ে মামলা নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

দিনাজপুর শহরের এন এ মার্কেটের দোকান ঘর নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও হামলার শিকার লিপি টেইলার্সের স্বত্বাধিকারী মাহবুব আলম ননী। এমন অভিযোগ এনে সুবিচার কামনা করেছেন তিনি।
সোমবার দুপুর বারোটায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব আলম ননী উল্লেখ করেছেন, দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ এন এ প্যাকেটের ১৩৪ নম্বর দোকান ঘরটি পরিত্যক্ত থাকায় স্বাধীনতার পরে তিনি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে টেইলারিং ব্যবসা শুরু করেন। দোকানের নাম রাখেন লিপি টেইলার্স। পরবর্তীতে ১৯৭৬ সালে দোকানের মালিকানা দাবীদার জান মোহাম্মদের সাথে ভাড়াটিয়া চুক্তি করেন।

বিজ্ঞাপন

মাহবুব আলম ননী অভিযোগ করেন ১৯৮৩ সালে দোতলা ও নিচতলার পূর্ব অংশ দোকান ঘরটি ভাড়াটিয়ার সাথে নতুন চুক্তি করার পর ১৯৮৭ সালে ৫০ হাজার টাকায় ক্রয় করি। পওে কয়েকজন ভুমি দস্যু যোগ সাজসে আমার এই দোকান ঘরটি গ্রাস করার চক্রান্ত করে। দোকান ঘর রক্ষায় আদালতে মামলা করে ব্যর্থ হয়। পরবর্তীতে ভুয়া দলিলের মাধ্যমে ২০১৬ সালে ভুমি দস্যুরা ক্ষমতা প্রয়োগ করে আদালত হতে একটি রায় নেয়। সেই রায়ের বিরুদ্ধে মাহাবুব আলম ননী আপিল করেন।

এরপরে ভুমিদস্যু ফয়জুদ্দিনের ছেলে সুমন ২০০৪ সালে আমাকে জীবন নাশের হুমকি দেয়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করি। নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপসহ সুবিচার চেয়েছেন মাহবুব আলম ননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহবুব আলম ননির বড় ছেলে মাসুদ রানা সুমন,সান শেখ ।

পড়ুন: ভর্তি ফি কমানোর দাবিতে নেত্রকোনায় শিক্ষার্থীদের মানববন্ধন

দেখুন: নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল আ*টক ১০ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন