বিজ্ঞাপন

নেত্রকোনায় বজ্রপাতে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে বজ্রপাতে নিহত মো. দিদারুল ইসলামের বাবা নুরুল ইসলামের নিকট এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

এ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমুুখ।

উল্লেখ্য, গত ২৭ এপিল রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা. আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাওলানা মো. দিদারুল হক নামের এক শিক্ষকের মৃত্যু। নিহত মো. দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন