32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বারহাট্টায় নিরাপদ খাদ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেত্রকোনা জেলা কার্যালয়। এতে সহযোগিতা করে বারহাট্টা উপজেলা প্রশাসন।

“নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প”-এর আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিশুরা যে ৫ টাকার ম্যাঙ্গো জুস খায়, তা বাস্তবে কতটা নিরাপদ, তা ভেবে দেখা জরুরি। প্রস্তুতকারকদের সততা এবং ভোক্তাদের সচেতনতাই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে।”

বিজ্ঞাপন


কর্মশালায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। তিনি বলেন, “জরিমানা দিয়ে নয়, নিজেরা সচেতন হয়েই নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে।”

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান, যেখানে খাবারের মান, খাদ্য উৎপাদন ও বিপণনে সততার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) সাদিকুল ইসলাম।

কর্মশালায় স্থানীয় হোটেল-রেস্তোরাঁ মালিক, খাদ্য ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন : নেত্রকোনার কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন