১০/০২/২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরের শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

যশোরের শার্শায় বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে শার্শা থানার পুলিশ। সোমবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মামুনুর রশীদ (৪২)।করিম হোসেনের বিরুদ্ধে একই ধরনের অপরাধে শার্শা থানায় আরো একটি মামলা রয়েছেপুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ও সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ৩ টা দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালান।

অভিযানে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করা হয়।পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে করিম হোসেনের বসত ঘরের ভেতরে প্লাস্টিকের ঝুড়িতে রাখা একটি বন্য প্রাণী তক্ষক সাপ উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক দুই জনকে বিজ্ঞ আদালতের যশোরে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন: যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন