24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নীলফামারীতে ঘরের খুঁটি ঠিক করতে গিয়ে প্রাণ হারালো একই পরিবারের দুইজন

নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। দুপুরে ঘরের খুঁটি ঠিক করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। একইসাথে পুত্রবধূ ও শ্বশুর মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল দশটার দিকে ঘরের একটি পুরনো খুঁটি ঠিক করছিলেন সোলাইমান হোসেন। এ সময় অসাবধানতাবশত একটি ছিঁড়ে থাকা বিদ্যুতের তার এসে লেগে যায় ঘরের একটি ট্রাঙ্কের সাথে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তাকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী ওয়াতুননেসা এবং বড় ছেলের স্ত্রী শাবানা। কিন্তু ছাড়াতে গিয়ে তারাও আটকে পড়েন একই জালে। পাশের বাড়ির এক নারী চিৎকার শুরু করলে ছুটে আসেন স্থানীয়রা।

ততক্ষণে নিথর হয়ে গেছেন সোলাইমান ও তার বৌমা শাবানা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওয়াতুননেসাকে। তাকে ভর্তি করা হয় নীলফামারী জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওয়াতুননেসার কিছুটা শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

পড়ুন : নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন