আরব আমিরাতকে ১৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

0
103
বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচেই হেরে বসে বাংলাদেশ। যার ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ। বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে সফরকারীরা। শেষ পর্যন্ত হাসান মাহমুদের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায় টাইগাররা।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় টি-টোয়েন্টির শেষ ওভারটাও ছিল নাটকীয়। মিস ফিল্ডিং ও থ্রো না করার মতো দৃশ্যগুলো ছিল প্রশ্নবিদ্ধ। তেমনি আজকের (বুধবার) ম্যাচেও প্রথম ইনিংসের শেষ ওভারটি নিয়ে আলোচনা হতে পারে। নিয়মিত বোলারদের ওভার বাকি থাকতেই বোলিংয়ে আসেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। যেখানে দুটি নো বল করায় এক বল বাকি থাকতেই আবার তার বদলে আরেকজনকে বল হাতে নিতে হয়েছে।

পড়ুন : আরব আমিরাতের কাছে ২ উইকেটে হেরে লজ্জায় ডুবল বাংলাদেশ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.