বিজ্ঞাপন

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫২জন আটক

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫২জনকে আটক করেছে বিজিবি কুমিল্লা সেক্টর। আজ বৃহস্পতিবার (২২মে) ভোর সাড়ে চারটায় তাদের আটক করে বিজিবি কুমিল্লা সেক্টরের ব্যাটালিয়ন ১০ ও ৬০ বিজিবি। সকাল সাড়ে ১০ টায় বিষয়টি জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ।

বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, বিজিবির টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জন ও ফেনী জেলার ফুলগাজি উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে রাতের আধারে অনুপ্রবেশের সময় ৩৯জনসহ মোট ৫২জন বাংলাদেশী নাগরিকতে আটক করে বিজিবি। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে চার

টা পযন্ত ১০ এবং ৬০ বিজিবি এর টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে পুরুষ ১৯ জন, মহিলা ১৫ জন এবং শিশু-১৮ জন।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃতরা বাংলাদেশের নাগরিক। প্রাথমিক তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। তাদের বেশিরভাগ বাড়ি ঠাকুরগাও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান। আটককৃতরা বিজিবির হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই এর কাজ শেষ তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এর নিকট হস্তান্তর করা হবে।

পড়ুন:পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা

দেখুন: সরকার পতনের এক দফা দাবিতে মাঠে নামছে বিএনপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন