বিজ্ঞাপন

ডা. জোবাইদার পরবর্তী আপিল শুনানি ২৬ মে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৩ বছরের সাজা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার (২৬ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

জুবাইদা রহমানের আইনজীবী এস এম শাহজাহান বলেন, মামলার কোথাও ডা. জুবাইদা রহমান অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন, এমন কথা বলা নেই।

এর আগে, গত ১৪ মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। পরে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। পাশাপাশি ওই মামলায় বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করে দুদক। এরপর ২০২৩ সালের ২ আগস্ট দুদকের এই মামলার দুটি ধারায় তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

এনএ/

দেখুন: শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন